Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিশ্বজুড়ে সর্বোচ্চ আয় করা অভিনেত্রী জো সালদানা

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, January 14, 2026
বিশ্বজুড়ে সর্বোচ্চ আয় করা অভিনেত্রী জো সালদানা

ফাইল ফটো


নতুন এক রেকর্ড গড়েছেন হলিউড অভিনেত্রী জো সালদানা। তাঁর অভিনীত সিনেমাগুলো বিশ্বব্যাপী বক্স অফিসে মোট ১,৫৪৭ কোটি ডলার (প্রায় ১ লাখ ৯০ হাজার কোটি টাকা) আয় করেছে, যা সিনেমা ইতিহাসে সর্বোচ্চ। ডিসেম্বরে মুক্তি পাওয়া অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ–এর সাফল্যের মাধ্যমেই হলিউডের এই তারকা নতুন এই রেকর্ড গড়েন।

জো সালদানার ঝুলিতে রয়েছে একাধিক অসাধারণ কৃতিত্ব। তিনি একমাত্র অভিনেত্রী, যিনি চারটি এমন চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেগুলোর প্রত্যেকটি বিশ্বব্যাপী দুই বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এসব চলচ্চিত্র হলো—অ্যাভাটার (২০০৯), এভেনজারস: এন্ডগেম (২০১৯), অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার (২০২২) এবং এভেনজারস: ইনফিনিটি ওয়ার (২০১৮)। তার অভিনীত প্রথম তিনটি ছবি সর্বকালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় শীর্ষ তিন অবস্থানে রয়েছে।

এই অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সালদানা বলেন, “এই অসাধারণ যাত্রার অংশ হতে পেরে আমি গভীরভাবে কৃতজ্ঞ। এত বড় অর্জনে পৌঁছাতে পারা আমার জন্য সম্মানের।”


তিনি পরিচালক জেমস ক্যামেরন, জে. জে. আব্রামস, জো ও অ্যান্থনি রুসো এবং জেমস গানকে তার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান।


এর আগে সর্বোচ্চ আয়ের তালিকায় সালদানার অবস্থান ছিল তৃতীয়।  তার ওপরে ছিলেন মার্ভেল তারকা স্কারলেট জোহানসন ও স্যামুয়েল এল. জ্যাকসন।


গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি সিরিজে গামোরা এবং স্টার ট্রেক ট্রিলজিতে নায়োটা উহুরা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পান সালদানা।।  


এমিলা পেরেজ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে অস্কার জয় করেন। এর মধ্য দিয়ে তিনি প্রথম ডোমিনিকান অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ড অর্জনের গৌরব অর্জন করেন। 


আগামী দিনে এই অভিনেত্রী ‘অ্যাভাটার ৪’ ও ‘অ্যাভাটার ৫’ চলচ্চিত্রে নাভি যোদ্ধা নেটিরি চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন। 




Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News