Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫ বাংলাদেশী শ্রমিক, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫ বাংলাদেশী শ্রমিক, আহত ২

কোলাজ: এভিয়েশন এক্সপ্রেস

মালদ্বীপের ধিগুরাহ দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যুবরণ করলেন ৫ বাংলাদেশি শ্রমিক। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।


বৃহস্পতিবার ভোর প্রায় আড়াইটার দিকে দ্বীপের এক কন্সট্রাকশন কোম্পানির গেস্টহাউসে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য রাজধানী মালেতে পাঠানো হয়েছে।


নিহতদের তালিকায় আছেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন নামের দুই শ্রমিক আহত হন।


বিস্ফোরণের পর গেস্টহাউসের ভেতর থেকে গুরুতর দগ্ধ অবস্থায় ৭ শ্রমিককে উদ্ধার করা হয়। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন।


মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সেলর মোহাম্মদ সোহেল পারভেজ দ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সূত্রে এই তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, আহত দুই শ্রমিকের একজন আইসিইউতে এবং অন্যজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক।


পারভেজ বলেন, ঘটনার তদন্তে হাইকমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহত শ্রমিকদের মৃতদেহ দ্রুত তাদের পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।


জানা গেছে, এক স্থানীয় কন্সট্রাকশন কোম্পানির গেস্টহাউসেই এই বিস্ফোরণ ঘটেছে। সেখানে বাংলাদেশি শ্রমিকরা থাকতেন। কী কারণে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে তা এখনো তদন্তাধীন।


মালদ্বীপের নির্মাণ ও পর্যটন খাতে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করেন। কর্মস্থলে এভাবে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঐ দ্বীপরাষ্ট্রে প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে জনমনে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News