Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

যুক্তরাষ্ট্র সফরে করদাতাদের সুবিধার অপব্যবহারে ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, March 14, 2026
যুক্তরাষ্ট্র সফরে করদাতাদের সুবিধার অপব্যবহারে ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস

ছবি: কোলাজ

যুক্তরাষ্ট্র সফরের সময় করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার বা সেগুলোর ওপর নির্ভরশীল হলে বিদেশি দর্শনার্থীরা কঠোর পরিণতির মুখোমুখি হতে পারেন বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। 


শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, অনভিবাসী ভিসাধারীরা যদি এসব সুবিধার অপব্যবহার করেন, তবে তাদের ভিসা বাতিল করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতে পারেন।


পোস্টটিতে ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য  travel.state.gov– ওয়েবসাইট এর উল্লেখ করা হয়েছে।


বার্তায় আরও বলা হয়, “যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না তা নিশ্চিত করুন।”


বিশ্বজুড়ে পর্যটন, ব্যবসা, শিক্ষা বা অন্যান্য অস্থায়ী উদ্দেশ্যে প্রতি বছর বিপুলসংখ্যক বিদেশি নাগরিক অনভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন। ক্ষেত্রে ভিসার শর্তাবলি মেনে চলা এবং ভ্রমণের সময় ব্যক্তিগত ব্যয়ের দায়িত্ব বহন করা ভিসাধারীদের অন্যতম দায়িত্ব বলে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ উল্লেখ করে থাকে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News