Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঢাকায় জাঁকজমকপূর্ণ ইফতার আয়োজন করলো টার্কিশ এয়ারলাইন্স

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, March 11, 2026
ঢাকায় জাঁকজমকপূর্ণ ইফতার আয়োজন করলো টার্কিশ এয়ারলাইন্স

ছবি: সংগৃহীত

এভিয়েশন খাত অংশীজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে স্বাগত জানিয়ে ঢাকায় জাঁকজমকপূর্ণ ইফতার ও ডিনারের আয়োজন করেছে টার্কিশ এয়ারলাইন্স।


মঙ্গলবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে টার্কিশ এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট অ্যারোমেইট সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, টার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে এবং অ্যারোমেইট সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী।


ইফতার অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাণিজ্যিক অংশীদার, ভ্রমণ ও পর্যটন সংস্থার প্রতিনিধি, শিল্প বিশেষজ্ঞ, এভিয়েশন পেশাজীবী, তারকা ব্যক্তিত্ব, গণমাধ্যম প্রতিনিধি, কর্পোরেট গ্রাহক এবং বিভিন্ন বিদেশি দূতাবাসের সদস্যরাও উপস্থিত ছিলেন।


রাষ্ট্রদূত রামিস বলেন, সরাসরি ফ্লাইটের মাধ্যমে টার্কিশ এয়ারলাইন্স তুরস্ক ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছে।


তিনি বলেন, টার্কিশ এয়ারলাইন্স একটি বৈশ্বিক ব্র্যান্ড, যা সারাবিশ্বে তুরস্কের প্রতিনিধিত্ব করছে।


তিনি আরও বলেন, বাংলাদেশ-তুর্কির দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে এই এয়ারলাইন।


টার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে বলেন, এই আয়োজনে অংশ নিয়ে বুঝা গেছে যে টার্কিশ এয়ারলাইন্স ও বাংলাদেশের অংশীদারদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আছে।


সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “এই সম্পর্ক শুধু ব্যবসার জন্য নয়। এতে আস্থা, বন্ধুত্ব ও একসাথে কাজ করার বন্ধনও আছে।”


ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাহেদী বলেন, বাংলাদেশের যাত্রীদের সুবিধার্থে টার্কিশ এয়ারলাইন্সের সেবার মান বজায় রাখতে অ্যারোমেইট সার্ভিসেস লিমিটেড প্রতিশ্রুতিবদ্ধ।


বিভিন্ন খাতের অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য টার্কিশ এয়ারলাইন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন যে এ ধরনের উদ্যোগ নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে খাত সংশ্লিষ্টদের সম্পর্ক আরও দৃঢ় করবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News