এইচএসসি পাশেই ক্রু নিচ্ছে নভোএয়ার
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, January 22, 2026
ফাইল ছবি
কেবিন ক্রু পদে জনবল নিয়োগ দিচ্ছে নভোএয়ার। এই
পদে বাংলাদেশি নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপদ ও
স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে উদ্যমী, হাসিখুশি ও দায়িত্বশীল কর্মী নিয়োগ
দেওয়া হবে। ভ্রমণপ্রেমী ও মানুষের সঙ্গে কাজ করতে আগ্রহীদের জন্য এটি একটি
সম্ভাবনাময় ক্যারিয়ার হতে পারে বলে উল্লেখ করা হয়।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনের যোগ্যতা হিসেবে শিক্ষাগত ক্ষেত্রে এইচএসসি বা
সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩
দশমিক শূন্য থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। ডিপ্লোমা
প্রার্থীদের জন্য সিজিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ২ দশমিক ৮০ থাকতে হবে। ও লেভেলে
সর্বোচ্চ পাঁচটি বিষয়ে গড়ে ডি গ্রেড এবং এ লেভেলে সর্বোচ্চ দুইটি বিষয়ে গড়ে ডি
গ্রেড গ্রহণযোগ্য। জিইডি গ্রহণযোগ্য নয়।
উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম ১৬৮
সেন্টিমিটার এবং নারী প্রার্থীদের ১৬১ সেন্টিমিটার হতে হবে। পায়ের আঙুলে ভর দিয়ে
হাত তুলে পৌঁছানোর সক্ষমতা থাকতে হবে ২১২ সেন্টিমিটার পর্যন্ত। ওজন উচ্চতার সঙ্গে
সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং সকলের বিএমআই ১৮ থেকে ২৫ এর মধ্যে থাকতে হবে।
বয়সসীমা হিসেবে নতুন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের শেষ
তারিখে বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। অভিজ্ঞ কেবিন ক্রুদের ক্ষেত্রে
সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে শুধু কেবিন ক্রু হিসেবে
কাজের অভিজ্ঞতা গ্রহণযোগ্য হবে। কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
চোখের দৃষ্টিশক্তি চশমা ছাড়া ৬ অনুপাত ৬ হতে হবে। প্রয়োজনে
সংশোধন করে ৬ অনুপাত ৬ করা গেলেও তা গ্রহণযোগ্য হবে। কালার
ব্লাইন্ড বা রঙ চেনার সমস্যাযুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
প্রার্থীদের সাঁতার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে
প্রশিক্ষণ চলাকালে সাঁতার শেখা বাধ্যতামূলক করা হবে। বাং
লা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে।
অতিরিক্ত ভাষাজ্ঞান বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে। শরীরে দৃশ্যমান
ট্যাটু বা দাগ থাকা যাবে না।
প্রার্থীদের আত্মবিশ্বাসী ও ইতিবাচক ব্যক্তিত্ব থাকতে হবে
বলে জানানো হয়।
কী কী কাজ করতে হবে?
কেবিন ক্রুদের দায়িত্বের মধ্যে থাকবে-
· ফ্লাইটের আগে
ব্রিফিংয়ে অংশগ্রহণ
· যাত্রীদের অভ্যর্থনা
জানানো
· আসন দেখিয়ে দেওয়া
· নিরাপত্তা সরঞ্জাম
পরীক্ষা করা ও ব্যবহারের নির্দেশনা দেওয়া
· পাশাপাশি যাত্রীদের
লাগেজ ও সিটবেল্ট সঠিকভাবে রয়েছে কি না তা নিশ্চিত করা
· খাবার পরিবেশন করা,
ট্রে সংগ্রহ করা ও প্রয়োজনীয় কাগজপত্র বুঝতে সহায়তা করা
· প্রাথমিক চিকিৎসা
দেওয়া এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা করা
কী কী সুবিধা থাকবে?
নিয়োগপ্রাপ্ত কর্মীরা অফিসিয়াল দায়িত্ব পালনকালে এই
সুবিধাগুলো পাবেন-
· পিক অ্যান্ড ড্রপ
সুবিধা
· উৎসব ভাতা
· স্বাস্থ্য বিমা এবং
· নীতিমালা অনুযায়ী
বিনামূল্যে আকাশযাত্রার সুবিধা
আগ্রহী প্রার্থীদের একটি জীবনবৃত্তান্ত, এক কপি পাসপোর্ট
সাইজ ছবি, তিন কপি থ্রি আর সাইজ পূর্ণদৈর্ঘ্য ছবি সামনের দিক, বাম পাশ ও ডান পাশ
থেকে তোলা এবং জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি পাঠাতে হবে।
ফেব্রুয়ারির ৭ তারিখের মধ্যে নভোএয়ার লিমিটেডের বনানী
কার্যালয়ে হার্ড কপি পাঠাতে হবে।
প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের
সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। আবেদনপত্র পাঠানোর আগে সব শর্ত ভালোভাবে পড়ার আহ্বান
জানিয়েছে কর্তৃপক্ষ।