Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এমিরেটসের ঝুলিতে আবারও বিশ্বসেরা এয়ারলাইনের স্বীকৃতি

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, June 24, 2026
এমিরেটসের ঝুলিতে আবারও বিশ্বসেরা এয়ারলাইনের স্বীকৃতি

ছবি: এমিরেটস

মধ্যপ্রাচ্যভিত্তিক বিমান সংস্থা এমিরেটস টানা ১৩তমবারের মতো ২০২৬ সালের বিজনেস ট্রাভেলার মিডল ইস্ট (বিটিএমই) অ্যাওয়ার্ডসে 'বেস্ট এয়ারলাইন ওয়ার্ল্ডওয়াইড' বা বিশ্বের সেরা বিমান সংস্থার স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এ বছর আরও দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে সংস্থাটি — 'বেস্ট ফার্স্ট ক্লাস' এবং মধ্যপ্রাচ্যের 'বেস্ট এয়ারপোর্ট লাউঞ্জ'। দ্বিতীয় পুরস্কারটি দেওয়া হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের ফার্স্ট ক্লাস লাউঞ্জের জন্য।


মধ্যপ্রাচ্যের ব্যবসায়িক ভ্রমণ খাতের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাঠকদের মনোনয়ন ও ভোটের ভিত্তিতে দেওয়া হয়। এমিরেটসের ডেপুটি প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার আদনান কাজিম সংস্থার পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন।


যাত্রীসেবার মানোন্নয়নে ধারাবাহিক বিনিয়োগকেই এই সাফল্যের মূল কারণ হিসেবে দেখছে এমিরেটস। বর্তমানে সংস্থাটি ২১৯টি এয়ারবাস এ৩৮০ ও বোয়িং ৭৭৭ উড়োজাহাজ আধুনিকায়নের কাজ করছে। পাশাপাশি নতুন এয়ারবাস এ৩৫০ বহরে যুক্ত হওয়ায় প্রায় ১৪০টি গন্তব্যে নতুন কেবিন  ও প্রযুক্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে।


সংস্থাটি জানায়, সংস্কারকৃত উড়োজাহাজ ও নতুন এ৩৫০ এখন ৭০টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করছে। এতে দুবাই হয়ে যাতায়াতকারী যাত্রীরা আরও উন্নত ও অভিন্ন ভ্রমণ অভিজ্ঞতা পাচ্ছেন।


এমিরেটসের ফার্স্ট ক্লাস সেবায় রয়েছে ব্যক্তিগত স্যুট, চাহিদা অনুযায়ী খাবার, ক্যাভিয়ার ও ডম পেরিনিওঁ শ্যাম্পেন, বিলাসবহুল লাউঞ্জওয়্যার, স্পা সুবিধা এবং এ৩৮০ উড়োজাহাজে অনবোর্ড লাউঞ্জ। প্রায় ৯০টি গন্তব্যে শোফার-চালিত গাড়ি সেবা, অগ্রাধিকারভিত্তিক বিমানবন্দর সুবিধা এবং বিশ্বের ৩০টির বেশি গন্তব্যে লাউঞ্জ ব্যবহারের সুযোগও দেওয়া হয় যাত্রীদের।


দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের তিনটি ফার্স্ট ক্লাস লাউঞ্জে পাওয়া যায় আলাদা খাবার পরিবেশন, বিনামূল্যে স্পা, প্রিমিয়াম ডিউটি-ফ্রি শপিং, উন্নতমানের ওয়াইন সংগ্রহ এবং নির্দিষ্ট গেট থেকে সরাসরি বোর্ডিংয়ের সুবিধা।


প্রযুক্তিতেও বিনিয়োগ থামিয়ে রাখেনি সংস্থাটি। সম্প্রতি উড়োজাহাজে উচ্চগতির ইন্টারনেট সেবা স্টারলিংক চালু করেছে এমিরেটস। এই সংযোজন সম্পন্ন হলে বিশ্বের বৃহত্তম স্টারলিংক-সক্ষম আন্তর্জাতিক ওয়াইডবডি বহর পরিচালনার দাবি করবে সংস্থাটি। এখন পর্যন্ত ৩৬টি উড়োজাহাজে এই সেবা যুক্ত হয়েছে।


এছাড়া সম্প্রতি ভ্রমণ বিমা সুবিধাসহ 'কমপ্রিহেনসিভ ট্রাভেল কভার' চালু করেছে সংস্থাটি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News