Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের ডানায় ফাটল, জরুরি পরিদর্শনের নির্দেশ

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, June 24, 2026
এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের ডানায় ফাটল, জরুরি পরিদর্শনের নির্দেশ

ছবি: সংগৃহীত


ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ) এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজের ডানার কাঠামোতে ফাটল শনাক্ত হওয়ার পর এমিরেটসের ১৫টি ও কান্টাসের একটি উড়োজাহাজসহ মোট ১৬টি এ৩৮০ জরুরি পরিদর্শনের নির্দেশ দিয়েছে।


ফাটলগুলো ডানার অভ্যন্তরে অবস্থিত একটি কাঠামোগত বিম বা ‘স্পার’-এ শনাক্ত হয়েছে, যা উড্ডয়নের সময় সৃষ্ট বায়ুগতীয় চাপের একটি বড় অংশ বহন করে। নিয়মিত রক্ষণাবেক্ষণ পরীক্ষার সময় সমস্যাটি ধরা পড়ে।


এয়ারবাস জানিয়েছে, গত ডিসেম্বরে ইএএসএর নির্দেশনার আওতায় পরিচালিত পরিদর্শনে এমন ফাটল পাওয়া গেছে, যা ডানার ‘কাঠামোগত অখণ্ডতা’ ক্ষতিগ্রস্ত করতে পারে। এরপর একই প্রডাকশন ইতিহাসের সব এ৩৮০ উড়োজাহাজকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


এর মধ্যে পাঁচটি উড়োজাহাজের তাৎক্ষণিক পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এগুলো সবই এমিরেটস পরিচালিত। বুধবার থেকেই এসব উড়োজাহাজ পরীক্ষা শুরু হওয়ার কথা।


অবশিষ্ট ১১টি উড়োজাহাজ পরবর্তীতে পরীক্ষা করা যাবে। তবে সর্বোচ্চ ১৩টি ফ্লাইট বা ২৫টি সাইকেলের মধ্যে পরিদর্শন সম্পন্ন করতে হবে। একটি সাইকেল বলতে একটি উড্ডয়ন ও একটি অবতরণকে বোঝানো হয়।


বিশ্বের বৃহত্তম এ৩৮০ বহর পরিচালনা করে এমিরেটস। বর্তমানে সচল থাকা সব সুপারজাম্বো উড়োজাহাজের অর্ধেকেরও বেশি তাদের বহরে রয়েছে। এয়ারবাস জানিয়েছে, প্রয়োজনীয় মেরামত কার্যক্রম নিয়ে তারা ইএএসএর সঙ্গে কাজ করছে।


এর আগে ২০১২ সালেও এ৩৮০ উড়োজাহাজে একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। সে সময় ডানার অভ্যন্তরীণ কাঠামো ও বাইরের আবরণের সংযোগস্থলে ফাটল শনাক্ত হওয়ায় পুরো গ্লোবাল এ৩৮০ ফ্লিটে ব্যয়বহুল সংস্কার কর্মসূচি পরিচালনা করা হয়। পরে নকশাগত পরিবর্তনের মাধ্যমে সমস্যাটির সমাধান করা হয়।


এদিকে, অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্টাস জানিয়েছে, তাদের নির্দি ষ্ট এ৩৮০ উড়োজাহাজটি ইতোমধ্যে নির্ধারিত রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে। ফলে এই নির্দেশনার কারণে তাদের কোনো ফ্লাইট সূচিতে প্রভাব পড়বে না। সংস্থাটি নতুন নিরাপত্তা নির্দেশনা পুরোপুরি মেনে চলবে বলেও জানিয়েছে।


সূত্র: দ্য গার্ডিয়ান 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News