Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

হজযাত্রীদের ১৫ জানুয়ারির আগেই প্রয়োজনীয় নথি জমার নির্দেশ

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, January 01, 2026
হজযাত্রীদের ১৫ জানুয়ারির আগেই প্রয়োজনীয় নথি জমার নির্দেশ

ছবি: সংগৃহীত

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত বাংলাদেশি হজযাত্রীদের জন্য সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়


১৫ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে বলে জানায় মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা না দিলে হজ ভিসা প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়।

 

ধর্ম মন্ত্রণালয়ের জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের নুসুক মাসার (Nusuk Masar) পদ্ধতিতে হজযাত্রীদের বায়োমেট্রিক সম্পন্ন ও তথ্য অন্তর্ভুক্ত করার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। সৌদি কর্তৃপক্ষ এই প্রক্রিয়ার চূড়ান্ত সময়সীমা ৮ ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারণ করে।

 

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়াতিনি বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ হিসেবে উল্লেখ করে বলেন, হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্ধারিত সময়সীমা মেনে চলা অপরিহার্য।

 

নির্দেশনা অনুযায়ী, ঢাকার বাইরে অবস্থানরত হজযাত্রীরা নিজ নিজ জেলার ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন। আর ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার হজযাত্রীদের আশকোনায় অবস্থিত হজ অফিসে সরাসরি উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

 

ধর্ম মন্ত্রণালয় জানায়, যেসব কাগজপত্র জমা দিতে হবে তার মধ্যে রয়েছে—

  • মূল পাসপোর্ট,
  • হজ নিবন্ধন সনদের কপি,
  • এবং Saudi Visa Bio App থেকে পাওয়া বায়োমেট্রিক নম্বর।

 

এছাড়া হজযাত্রীদের বৈবাহিক অবস্থা, পেশাগত তথ্য এবং সাম্প্রতিক ভ্রমণ ইতিহাসসহ ব্যক্তিগত তথ্যও প্রদান করতে হবে।

 

নির্ধারিত ১৫ জানুয়ারির মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে ভিসা প্রক্রিয়া বিলম্বিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থায় পাঠানো হয়েছে, যাতে হজ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News