Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় গ্র্যান্ড রমজান ফিস্ট

ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় গ্র্যান্ড রমজান ফিস্ট

ছবি: ওহিদুজ্জামান টিটু

পবিত্র রমজান উপলক্ষে ব্র্যাক ব্যাংক ও ভিসা বাংলাদেশের সহযোগিতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ‘গ্র্যান্ড রমজান ফিস্ট’ চালু করলো। পুরো মাসজুড়ে হোটেলে ইফতার ও সেহরি বুফে পরিবেশন করা হবে।


হোটেলের এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে প্রতিদিন সিগনেচার ইফতার ও ডিনার বুফে পরিবেশন করা হবে। এছাড়া প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাতে থাকবে বিশেষ সেহরি বুফে।


বুধবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোজাম্মেল হক, ব্র্যাক ব্যাংকের অ্যালায়েন্স বিভাগের প্রধান মো. আশরাফুল আলম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


রমজানের এই আয়োজনে থাকছে মধ্যপ্রাচ্যের নানা খাবার, যেমন—আরাবিয়ান ল্যাম্ব উজি, ইজিপশিয়ান ল্যাম্ব কোফতা, মরোক্কান চিকেন তাজিন, লেবানিজ শিস তাউক, ইরানিয়ান ফিশ কাবাব, ল্যাম্ব শ্যাংক ও গ্রিলড বাটারফ্লাই জাম্বো প্রন। এছাড়া মেনুতে কাচ্চি বিরিয়ানি ও দম বিরিয়ানিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারও থাকবে।


অতিথিরা আরবি মেজ্জে, সতেজ পানীয় এবং বাকলাভা, বাসবুসা ও কুনাফার মতো জনপ্রিয় মধ্যপ্রাচ্যের মিষ্টান্ন উপভোগ করতে পারবেন। পাশাপাশি ইন্টারকন্টিনেন্টালের রন্ধনশিল্পীদের তৈরি শাহী মাটন হালিম, নেহারি, বিফ তেহারি ও জাফরান জিলাপিও পরিবেশন করা হবে।


ইফতার ও ডিনার বুফের মূল্য জনপ্রতি ১০ হাজার ৫০০ টাকা। নির্বাচিত ব্যাংক কার্ডে ‘বাই ওয়ান গেট ওয়ান’, ‘বাই ওয়ান গেট টু’ ও ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার পাওয়া যাবে। বৃহস্পতিবার ও শুক্রবার রাতের সেহরি বুফের মূল্য জনপ্রতি ৭ হাজার টাকা। নির্বাচিত কার্ডে এই বুফেয়ে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার পাওয়া যাবে। ব্র্যাক ব্যাংকের কার্ডধারীরা সেহরিতে এক্সক্লুসিভ ‘বাই ওয়ান গেট টু’ সুবিধাও পাবেন।


হোম ডেলিভারি বা পিক-আপের জন্য পাওয়া যাবে ‘অ্যাম্বার’, ‘ক্রিস্টাল’, ‘পার্ল’ ও ‘রুবি’ নামক ৪ বিলাসবহুল ইফতার বক্স। পরিবারের সাথে ইফতারের জন্য বিশেষ প্ল্যাটার হিসেবে ইফতার বক্স ‘রুবি’ নেওয়া যেতে পারে। ক্যাফে সোশ্যাল থেকে শাহী মাটন হালিম, জাফরান জিলাপি, ল্যাম্ব শ্যাংক, বিফ তেহারি, বাকলাভা ও কুনাফাসহ বিভিন্ন খাবার বাড়িতে নেওয়া যাবে।


নির্বাচিত ব্যাংক কার্ডে ইফতার বক্সেও ‘বাই ওয়ান গেট ওয়ান’ ও ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার রয়েছে। ব্র্যাক ব্যাংক কার্ডধারীরা ইফতারে আলাদা আইটেম (আ লা কাত মেনু) কিংবা লাক্সারি ইফতার বক্সে ২০ শতাংশ ছাড় পাবেন।


অতিথিদের রিজার্ভেশন ও গ্র্যান্ড রমজান ফিস্ট সম্পর্কে বিস্তারিত জানতে হোটেলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News