Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের উদ্যোগ দূতাবাসের

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, March 12, 2026
কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের উদ্যোগ দূতাবাসের

ছবি: কোলাজ

উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরাজমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে কাতারে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে কাজ করছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।


বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার সরকারের সঙ্গে এবং কাতারের জাতীয় বিমান সংস্থা, কাতার এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।


দূতাবাস জানায়, সম্ভাব্য এই বিশেষ ফ্লাইটে বাংলাদেশি পরিবার, বিশেষ করে নারী, শিশু বয়স্ক যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।


আগ্রহী যাত্রীদের তালিকা প্রস্তুতের জন্য দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুগল ফর্মের লিংক প্রকাশ করা হয়েছে (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdgDAHFtb-fdeoUv1-T1O86jE0rLTxK3Mhn_tw70JiDd2Jkyw/viewform)


কাতারে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দ্রুত ওই ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে অনুরোধ করা হয়েছে।


উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে প্রবাসী নাগরিকদের সহায়তায় কূটনৈতিক মিশনগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News