Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

কিশোরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রুবেল মিয়া (২৬) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর-মঠখোলা সড়কের মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।


বাসসের এক খবরে বলা হয়, নিহত রুবেল মিয়া পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার পুত্র। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, মাস দেড়েক আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন রুবেল মিয়া। আজ বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে রুবেল নামে অপর এক প্রবাসী বন্ধুকে সাথে নিয়ে বাহাদিয়া থেকে বাড়িতে আসার পথে আরেকটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে যান রুবেল মিয়া। 


এসময় দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে রুবেল মিয়া মস্তিষ্কে গুরুতর আঘাত পান। পরে তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।


পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News