Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ‘সুফি নাইট ও ডিনার’ অনুষ্ঠিত

টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ‘সুফি নাইট ও ডিনার’ অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইট ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ আয়োজনে টোয়াবের সদস্য, পর্যটন খাতের বিভিন্ন অংশীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সুফি সংগীত পরিবেশনা, সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় এবং নৈশভোজের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে পেশাগত বন্ধন ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রেখেছে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


আয়োজকরা জানান, আসন্ন টোয়াব নির্বাচনের প্রাক্কালে অনুষ্ঠিত এ অনুষ্ঠান কেবল একটি সামাজিক মিলনমেলা নয়; বরং দেশের পর্যটন শিল্পের অংশীদারদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।


অনুষ্ঠানে উপস্থিত প্যানেল প্রধান ও প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. তাসলিম আমিন শোভন এবং প্যানেলের সদস্যরা একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও টেকসই পর্যটন খাত গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা পর্যটন শিল্পের উন্নয়ন, স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ এবং দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


টোয়াব অগ্রগামী ঐক্যজোটের নেতারা বলেন, বাংলাদেশের পর্যটন শিল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এ খাতের টেকসই উন্নয়নের জন্য অভিজ্ঞ নেতৃত্ব, জবাবদিহিতা এবং সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।


তারা আরও বলেন, ভিন্নমত ও প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে শিল্পের বৃহত্তর স্বার্থে ঐক্য ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।


জ্যেষ্ঠ সাংবাদিক ও ট্রাভেলবাংলা ডটকমের প্রধান সম্পাদক প্রণব সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টোয়াবের সাবেক সভাপতি ও গ্যালাক্সি বাংলাদেশের গ্রুপ চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ, টোয়াবের সাবেক সভাপতি ও ইনোগ্লোবের চেয়ারম্যান ফরিদুল হক, বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বোটোয়া) সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ, ট্রাভেল ক্যানভাসের প্রধান সম্পাদক সৈয়দ গোলাম কাদির এবং বোটোয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের (বিএফটিডি) নির্বাহী পরিচালক রেজাউল একরাম (রাজু)। এছাড়া টোয়াবের সদস্য ও পর্যটন শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News