ক্রাউন প্লাজা ও ব্র্যাক ব্যাংক তারা-এর মেলবন্ধনে উদযাপিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট'
নিজস্ব প্রতিবেদক
| Published: Sunday, May 10, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
ঢাকার গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে রবিবার বিশ্ব মা দিবসে অনুষ্ঠিত হলো "দ্য মাদারহুড মুভমেন্ট" — মাতৃত্ব ও উদ্যোক্তা জীবনের সংযোগে এক অভূতপূর্ব আয়োজন। ব্র্যাক ব্যাংক তারা ব্যাংকিং-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে এক ছাদের নিচে একত্রিত হন উদ্যোক্তা মা, করপোরেট নেতৃত্ব ও পেশাজীবীরা।
হোটেলের ২৫তম তলার বলরুমে দিনব্যাপী এই অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ ছিল ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত "মাদার্স মার্কেট"। সেখানে ৩০টি নারী-নেতৃত্বাধীন ব্র্যান্ড হস্তশিল্প, ফ্যাশন, আর্টিজানাল খাবার, হাতে তৈরি গহনা ও গৃহসজ্জার সামগ্রী নিয়ে অংশ নেয়। ব্যবসার পাশাপাশি এটি হয়ে ওঠে অনুপ্রেরণার এক মঞ্চ, যেখানে উদ্যোক্তারা নিজেদের সংগ্রাম ও সাফল্যের গল্প ভাগ করে নেন।
"প্যাশন, পাওয়ার অ্যান্ড পসিবিলিটি" প্রতিপাদ্যের আলোকে আয়োজিত লিডারশিপ সেশনে "ব্যবসা ও মাতৃত্বের ভারসাম্য" বিষয়ে প্যানেল আলোচনায় অংশ নেন তাসলিমা জাইগিরদার, এক্সিকিউটিভ ডিরেক্টর - মানবসম্পদ, পেট্রোম্যাক্স এলপিজি, এসএইচভি এনার্জি বাংলাদেশ; ব্যারিস্টার মিতি সানজানা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ফাউন্ডিং পার্টনার, লিগ্যাল কাউন্সেল; অনামিকা ভক্ত, সিনিয়র ডিরেক্টর, টেকনিক্যাল রেগুলেশনস অ্যান্ড কমিউনিকেশনস, করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশন, রবি আজিয়াটা পিএলসি; এবং তাপতি বোস, হেড অব রিটেইল ডিপোজিটস অ্যান্ড ইনিশিয়েটিভস, রিটেইল ব্যাংকিং ডিভিশন, ব্র্যাক ব্যাংক।
বাস্তব অভিজ্ঞতার আলোয় তারা তুলে ধরেন কীভাবে একজন মা একইসঙ্গে হতে পারেন সফল পেশাজীবী ও উদ্যোক্তা। সেশনটি সঞ্চালনা করেন জন্নাতুল ফেরদৌস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মানবসম্পদ বিভাগ, ক্রাউন প্লাজা ঢাকা।
"ইনস্পায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস" প্রদানের মধ্য দিয়ে সম্মাননা জানানো হয় বিশিষ্ট নারীদের। এ বছর “ইনস্পায়ারিং মাদার্স অ্যাওয়ার্ডস”-এ সম্মাননা অর্জন করেন ফারজানা শেখ শুমি, প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন, শুমিস হট কেক লিমিটেড; ফারজানা রহমান বেনু, ডেপুটি ডিরেক্টর ও মানবসম্পদ বিভাগের প্রধান, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল; সায়মা শওকত, ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স; এবং আনজুমানআরা শিলা। এছাড়াও “মাদার্স মার্কেট” থেকে একজন সফল নারী উদ্যোক্তাকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
ক্রাউন প্লাজার জেনারেল ম্যানেজার কার্থি ভিকে এবং ব্র্যাক ব্যাংক তারা-র প্রধান মেহরুবা রেজা জানান, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে এ ধরনের প্ল্যাটফর্ম তৈরি অব্যাহত রাখাই তাদের লক্ষ্য। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস-এর "জার্নি টু টুমরো" প্রতিশ্রুতির অংশ হিসেবে আয়োজিত এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের প্রত্যাশা রাখে।