Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

থাইল্যান্ডে বিমানবন্দর ফি বৃদ্ধি: আন্তর্জাতিক যাত্রীদের যা জানা জরুরি

৫০ শতাংশেরও বেশি বাড়ছে থাইল্যান্ডের ছয়টি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবা চার্জ

থাইল্যান্ডে বিমানবন্দর ফি বৃদ্ধি: আন্তর্জাতিক যাত্রীদের যা জানা জরুরি


আগামী ২০ জুন থেকে থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ (এওটি) পরিচালিত ছয়টি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের জন্য প্রস্থান ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। এই পরিবর্তন কেবল বহির্গামী আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।


যে বিমানবন্দরগুলোতে ফি বাড়ছে

সংশোধিত চার্জ কার্যকর হবে নিচের ছয়টি বিমানবন্দরে —


সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর

ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর

চিয়াং মাই আন্তর্জাতিক বিমানবন্দর

মায়ে ফাহ লুয়াং চিয়াং রাই আন্তর্জাতিক বিমানবন্দর

ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর

হাট ইয়াই আন্তর্জাতিক বিমানবন্দর


ব্যাংকক পোস্টের বরাত দিয়ে জানা গেছে, প্রস্থান ফি বর্তমানের ৭৩০ বাথ থেকে বাড়িয়ে ১,১২০ বাথ নির্ধারণ করা হয়েছে — অর্থাৎ বৃদ্ধির হার ৫৩ শতাংশেরও বেশি।


এওটি জানিয়েছে, এই বাড়তি আয় বিমানবন্দরের অবকাঠামো আধুনিকায়নে ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে যাত্রী টার্মিনাল সম্প্রসারণ, স্বয়ংক্রিয় চেক-ইন ব্যবস্থা (সিইউপিপিএস) স্থাপন এবং নিরাপত্তা প্রযুক্তির উন্নয়ন।

এওটির প্রেসিডেন্ট পাওয়েনা জারিয়াথিতিপং মনে করেন, এই মূল্যবৃদ্ধি ভ্রমণ চাহিদায় তেমন কোনো প্রভাব ফেলবে না। তিনি উল্লেখ করেন, সিঙ্গাপুরসহ এশিয়ার কিছু আঞ্চলিক হাবের তুলনায় থাইল্যান্ডের বিমানবন্দর ফি এখনও কম।


এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড। ব্যাংকক ও ফুকেটের মতো শহরগুলোতে আন্তর্জাতিক যাত্রী চলাচল এখনও উল্লেযোগ‍্য ভাবে অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফি বৃদ্ধি সামগ্রিক পর্যটনে উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে না।


সূত্র: গালফ নিউজ ও ব্যাংকক পোস্ট

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News