Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

লিবিয়ায় জননিরাপত্তা সংস্থার প্রধানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

ডেস্ক রিপোর্ট | Published: Monday, August 10, 2026
লিবিয়ায় জননিরাপত্তা সংস্থার প্রধানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক


লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সম্প্রতি দেশটির জননিরাপত্তা ও নিরাপত্তা চেকপয়েন্ট সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল্লাহ আল-তরাবলুসির সঙ্গে এক বৈঠক করেন।


লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।


বিবৃতি অনুযায়ী, বৈঠকে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা, কল্যাণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এবং জননিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বৈঠকের শুরুতে মহাপরিচালক আব্দুল্লাহ আল-তরাবলুসি রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং অবৈধ অভিবাসন প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর সংস্থার চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বলে বিবৃতিতে বলা হয়।


রাষ্ট্রদূত হাবীব উল্লাহ বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতকরণে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে সম্প্রতি অপহৃত ৩১ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার এবং তাদের নিরাপত্তা নিশ্চিতকরণে জননিরাপত্তা সংস্থার কার্যকর ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিবৃতিতে উল্লেখ করা হয়।


উভয় পক্ষ বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত তথ্য বিনিময়, ঘনিষ্ঠ যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন। পাশাপাশি বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয় এবং ভবিষ্যতে এ ধরনের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News