Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কলকাতা-চেন্নাইগামী ইন্ডিগোর ফ্লাইটের জরুরি অবতরণ

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, August 12, 2026
কলকাতা-চেন্নাইগামী ইন্ডিগোর ফ্লাইটের জরুরি অবতরণ

কলকাতা থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি ফ্লাইটের বাম পাশের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করে। টাইমস নাও-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিগোর ৬ই-৭২৩ ফ্লাইটটির মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটে চেন্নাই বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের এক মিনিট আগে, রাত ১১টা ২৯ মিনিটে বাঁ-ইঞ্জিন বিকল হওয়ার কারণে ফ্লাইটটির জন্য ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করা হয়।


ফ্লাইটটি শেষ পর্যন্ত রাত ১১টা ৩৭ মিনিটে রানওয়ে ২৫-এ নিরাপদে অবতরণ করে। বিমানটিতে মোট ২২৪ জন যাত্রী ও ক্রু ছিলেন।


চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জরুরি পরিস্থিতি ঘোষণার পর বিমানটির নিরাপদ অবতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়। বিমানটি নিরাপদে অবতরণের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।


বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, অবতরণের ১০ মিনিট পর রাত ১১টা ৪৭ মিনিটে ‘ফুল ইমার্জেন্সি’ প্রত্যাহার করা হয়। এরপর বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।


ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইঞ্জিন বিকল হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


সূত্র: টাইমস নাও

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News