Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

মালদ্বীপে প্রবাসী কর্মীদের সুরক্ষা,কল্যাণ নিশ্চিতে আইএলওর সহায়তা চায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, February 08, 2026
মালদ্বীপে প্রবাসী কর্মীদের সুরক্ষা,কল্যাণ নিশ্চিতে আইএলওর সহায়তা চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ত্রীপক্ষীয় সহযোগিতায় প্রবাসী কর্মীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতের জন্য মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম শ্রীলঙ্কা ও মালদ্বীপ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টরের জনি সিম্পসনের সাথে বৈঠক করেছেন।


রবিবার (৮ ফেব্রুয়ারি) আয়োজিত এ বৈঠকে প্রবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তা ও বিভিন্ন সমাধানমূলক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।


সিম্পসন বলেন, মালদ্বীপ বর্তমানে শ্রমিক সংকটের মুখোমুখি এবং দক্ষ বাংলাদেশি কর্মীদের প্রেরণ সহজ করার প্রয়োজন।


তিনি আইএলওর পক্ষ থেকে জানান, বাংলাদেশ উদ্যোগ নিলে কর্মীদের অভিযোগ সমাধান ও স্বল্পমেয়াদী দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে আইএলও প্রস্তুত।


হাইকমিশনার ড. নাজমুল বলেন, কেবল দ্বিপাক্ষিক উদ্যোগে প্রবাসী কর্মীদের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয়।


বাংলাদেশ, মালদ্বীপ ও আইএলওর মধ্যে আনুষ্ঠানিক সহযোগিতার কাঠামো তৈরি করে স্থায়ী ফলাফল অর্জনের চেষ্টা করার প্রস্তাব দেন তিনি।


তিনি আরও বলেন, “প্রবাসী কর্মীদের যেসকল চ্যালেঞ্জ আছে, তা কেবল দ্বিপাক্ষিক প্রচেষ্টায় পুরোপুরি সমাধান করা সম্ভব নয়,” ত্রীপক্ষীয় ও বহুপাক্ষিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব এখানে বিশেষভাবে তুলে ধরা হয়।


দুই পক্ষ দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণ, মালদ্বীপের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মসূচি এবং বাংলাদেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি সংক্রান্ত নীতি নির্ধারণ নিয়ে আলোচনা করেন। আলোচনায় আইএলও-এর নীতিমালা ও মালদ্বীপ সরকারের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাসী কর্মীদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয় ।


বাংলাদেশ হাইকমিশনার ও আইএলও কান্ট্রি ডিরেক্টর দুইজনই পুনর্ব্যক্ত করেন, প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য শ্রমনীতির ক্ষেত্রে যৌথ অঙ্গীকার বজায় থাকবে। সংযুক্ত উদ্যোগ প্রবাসী শ্রমিকদের নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানে সহায়তা করবে এই আশাবাদ ব্যক্ত করে বৈঠক শেষ করা হয়।


বাংলাদেশ, মালদ্বীপ ও আইএলওর মধ্যে ভালোভাবে সমন্বয় করা গেলে মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষা বাড়বে বলে একমত হন উপস্থিত কর্মকর্তারা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News