Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নিউইয়র্কের পথে ১৭ মে জমে উঠবে বাংলাদেশ ডে প্যারেড

নিউইয়র্কের পথে ১৭ মে জমে উঠবে বাংলাদেশ ডে প্যারেড

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের সংস্কৃতি ও পরিচয়ের প্রাণকেন্দ্র নিউইয়র্কে প্রাণবন্ত উদযাপনের প্রতিশ্রুতি নিয়ে চলতি বছরের ১৭ মে চতুর্থবার আয়োজিত হতে যাওয়া বাংলাদেশ ডে প্যারেডের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি তারকা, শীর্ষ কর্মকর্তা এবং কমিউনিটি নেতৃবৃন্দরা।


শুক্রবার এই নিয়ে ব্যবসায়ী, আইনজীবী এবং সাংস্কৃতিক কর্মকতা সহ কমিউনিটি নেতৃবৃন্দরা এক প্রেস কনফারেন্সের আয়োজন করেন।


নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি তাদের সবচেয়ে বড় বার্ষিক উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। 'চতুর্থ বাংলাদেশ ডে প্যারেড' শীর্ষক ঐতিহ্যবাহী এই পদযাত্রা অনুষ্ঠিত হবে ১৭ মে (রবিবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।


যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এমপাওয়ারমেন্ট রাইটস, এবং ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল।


প্যারেড কনভেনার গিয়াস আহমেদ বিপুল সংখ্যক উপস্থিতির ব্যাপারে আশাবাদী। তিনি গণমাধ্যমে বলেন, “এটা একটা অসাধারণ সমাবেশ হবে, ইনশাল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করব।”


বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারম্যান অ্যাটর্নি মইন চৌধুরী সমন্বিত প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, “আপনাদের এবং আমাদের দায়িত্ব নিয়ে যৌথভাবে কাজ করতে হবে। আপনারা আমাদের চেয়ে বেশি মানুষকে চিনেন।”


ব্যাপক প্রস্তুতির বিষয়ে নিশ্চিত করেন আয়োজকরা। জানা গেছে, অভিনেতা চঞ্চল চৌধুরী, তানজিন তিশা, রিচি সোলায়মান এবং সজল নূরের মতো জনপ্রিয় বাংলাদেশি বিনোদন পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংস্থাগুলোও অংশগ্রহণ করবে।


বাংলাদেশ ডে প্যারেডের সদস্য সচিব ফাহাদ সোলায়মান কমিউনিটির ক্রমবর্ধমান বিস্তারের বর্ণনা দিয়ে বলেন, “আমাদের কমিউনিটি ক্রমশ বিস্তৃত হচ্ছে। আমরা প্রতি বছর এই কমিউনিটিকে সম্মান প্রদর্শন করতে চাই।”


গ্র্যান্ড মার্শাল এম. আজিজ কমিউনিটির কাজের পেছনের উদ্দেশ্য প্রকাশ করে বলেন, “আমরা কখনোই পদ বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে কমিউনিটির জন্য কাজ করিনি।”


জানা গেছে, এই আয়োজনের উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক গভর্নর ক্যাথি হকুল এবং সিটি মেয়র জোহরান মামদানি। বাংলাদেশি বংশোদ্ভূত ফেডারেল বিচারক নুসরাত জাহান এবং স্টেট বিচারক সুমা সাঈদকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।


পুরো অনুষ্ঠানজুড়ে পূর্ণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)-এর সভাপতি ক্যাপ্টেন প্রিন্স আলম।


এই পদযাত্রা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস এবং দৃশ্যমানতা ফুটে উঠবে। বলা যায়, বৈশ্বিক অর্জনের দৌঁড়ে বাংলাদেশীদের জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে এই এই আয়োজন। কেবল দেশের ঐতিহ্য উদযাপনেই নয়, বিশ্বের অন্যতম প্রধান শহরে নিজ কমিউনিটির সংহতি ও প্রভাব তুলে ধরতে পূর্বেও সফল হয় বাংলাদেশ ডে প্যারেড।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News