Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নতুন শ্রম আইনে কর্মস্থল পরিদর্শনে কঠোরতা আনল ওমান

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, January 04, 2026
নতুন শ্রম আইনে কর্মস্থল পরিদর্শনে কঠোরতা আনল ওমান

কোলাজ: এভিয়েশন এক্সপ্রেস।

ওমানের নতুন শ্রম আইন দেশজুড়ে ন্যায্য ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে একটি বিস্তৃত কর্মক্ষেত্র পরিদর্শন ব্যবস্থা চালু করেছে রয়্যাল ডিক্রি ৫৩/২০২৩-এর মাধ্যমে।


মোহাম্মদ ইব্রাহিম ল ফার্মের প্রতিষ্ঠাতা অংশীদার ড. মোহাম্মদ ইব্রাহিম আল জাদজালি গণমাধ্যমকে জানান, আইনের আওতায় অনুমোদিত পরিদর্শকদের বিচারিক প্রয়োগ ক্ষমতা (judicial enforcement status) দেওয়া হয়েছে, যাতে তারা কার্যকরভাবে আইন বাস্তবায়ন করতে পারেন। দায়িত্ব পালনের আগে পরিদর্শকদের মন্ত্রীর সামনে শপথ নিতে হয় এবং কর্মসম্পর্কিত সব তথ্যের গোপনীয়তা রক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে।


ড. আল জাদজালি বলেন, “পরিদর্শকদের প্রধান ক্ষমতার মধ্যে রয়েছে কর্মঘণ্টার সময় যেকোনো কর্মস্থলে প্রবেশ করে বইপত্র, নথি ও দলিল পরীক্ষা করার অধিকার, যাতে আইন ও তার বাস্তবায়নমূলক সিদ্ধান্তগুলো মানা হচ্ছে কি না তা যাচাই করা যায়।”


আইন অনুযায়ী, নিয়োগকর্তা ও তাদের প্রতিনিধিদের পরিদর্শকদের প্রয়োজনীয় সব সুবিধা দিতে হবে এবং আইন প্রয়োগের সঙ্গে সংশ্লিষ্ট সম্পূর্ণ ও সঠিক তথ্য সরবরাহ করতে হবে। একই সঙ্গে আইন স্পষ্টভাবে পরিদর্শকদের দায়িত্ব পালনে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি নিষিদ্ধ করেছে।


আইন বাস্তবায়ন কাঠামোর আওতায় লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীকে প্রয়োজনীয় প্রক্রিয়া নির্ধারণ করে সিদ্ধান্ত জারির ক্ষমতা দেওয়া হয়েছে। প্রয়োজনে আইনানুগ পদ্ধতি অনুসরণ করে অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেও নিবন্ধিত লঙ্ঘনের বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।


ড. মোহাম্মদ ইব্রাহিম বলেন, কর্মক্ষেত্র পরিদর্শন ব্যবস্থা ওমানের শ্রম আইনের একটি গুরুত্বপূর্ণ প্রয়োগমূলক হাতিয়ার। তাঁর ভাষায়, “পরিদর্শকদের প্রবেশাধিকার ও কর্তৃত্ব প্রদান, নিয়োগকর্তাদের পূর্ণ সহযোগিতা বাধ্যতামূলক করা এবং আইন না মানলে শাস্তির বিধান নিশ্চিত করার মাধ্যমে এই আইন কাগজে-কলমে নয়, বাস্তবে কার্যকর হচ্ছে।”


এই ব্যবস্থার মাধ্যমে ওমানের শ্রমবাজারে কর্মপরিবেশের মান ও জবাবদিহি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।


উল্লেখ্য, মোহাম্মদ ইব্রাহিম ল ফার্ম ২০০৬ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির মাস্কাট ও সোহার শহরে কার্যালয় রয়েছে এবং তারা শ্রম আইন, করপোরেট বিষয়, বাণিজ্যিক বিরোধ ও আন্তর্জাতিক সালিশে আইনি সেবা দিয়ে থাকে। সূত্র: টাইমস অব ওমান

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News