Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

পাকিস্তানের আকাশে ভারতীয় উড়োজাহাজের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

পাকিস্তানের আকাশে ভারতীয় উড়োজাহাজের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

ছবি: সংগৃহীত


ভারতীয় উড়োজাহাজের জন্য নিজ আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ আগামী ২৩ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। শনিবার এ তথ্য জানিয়েছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ)।


পাকিস্তানের নোটাম (নোটিশ টু এয়ারমেন)-এ বলা হয়েছে, “ভারতীয়-নিবন্ধিত উড়োজাহাজ এবং ভারতীয় এয়ারলাইনস বা অপারেটরদের পরিচালিত বা লিজে নেওয়া উড়োজাহাজ—সামরিক ফ্লাইটসহ—পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।”


নোটামে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের ২৩ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।


ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রথমবারের মতো ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। 


এরপর গত বছরের মে মাসে দুই দেশ কয়েক দিনের সামরিক সংঘাতে জড়ায়, যার পর থেকে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ ধারাবাহিকভাবে বাড়িয়ে আসছে ইসলামাবাদ।


এই নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে ভারতীয় এয়ারলাইনগুলো, ফলে জ্বালানি ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।


উল্লেখ্য, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল নয়াদিল্লি, যদিও ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে আসছে। সংঘাতের এক বছরেরও বেশি সময় পর যুদ্ধবিরতি বহাল থাকলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি।


পাকিস্তানের এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার মতো এয়ারলাইনস, যারা ইউরোপ ও উত্তর আমেরিকায় দীর্ঘপাল্লার ফ্লাইট পরিচালনা করে থাকে এবং এই নিষেধাজ্ঞার কারণে আর্থিক চাপে রয়েছে।


সূত্র: আরব নিউজ

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News