Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

পাসপোর্ট এন্ডোর্সমেন্টে মানি চেঞ্জারদের সর্বোচ্চ ফি নির্ধারণ

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, January 07, 2026
পাসপোর্ট এন্ডোর্সমেন্টে মানি চেঞ্জারদের সর্বোচ্চ ফি নির্ধারণ

ছবি: সংগৃহীত

ভ্রমণকারীদের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় ঠেকাতে মানি চেঞ্জারদের মাধ্যমে পাসপোর্ট এন্ডোর্সমেন্টে সর্বোচ্চ ৩০০ টাকা ফি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।


সার্কুলারে বলা হয়েছে, ‘গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনস (জিএফইটি)-২০১৮’ অনুসারে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা প্রবাসে গমনকারী বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত বার্ষিক ভ্রমণ কোটার আওতায় বৈদেশিক মুদ্রার নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক বিক্রি করতে পারবেন।


বৈদেশিক মুদ্রা বিক্রির সময় যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে সংশ্লিষ্ট তথ্য লিপিবদ্ধ করা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে অনুমোদিত কর্মকর্তার স্বাক্ষর ও সিল দিয়ে তা নিশ্চিত করতে হবে।


গ্রাহক স্বার্থ রক্ষা এবং স্বচ্ছতা বাড়াতে নতুন নির্দেশনায় বলা হয়েছে, মুদ্রা কেনার অঙ্ক যতই হোক না কেন, পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি ৩০০ টাকার বেশি নেওয়া যাবে না। পাশাপাশি মানি চেঞ্জারদের নিজ নিজ প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এন্ডোর্সমেন্ট ফি প্রদর্শন করতে হবে।


এছাড়া গ্রাহকের কাছ থেকে আদায়কৃত প্রতিটি ফি’র বিপরীতে লিখিত রসিদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। ভবিষ্যতে অডিট ও তদারকির জন্য এসব ফি’র সঠিক হিসাব সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।


ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ (এফইপিডি-২)-এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদের স্বাক্ষরিত সার্কুলারে উল্লেখ করা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত অন্যান্য বিদ্যমান নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।


কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ সিদ্ধান্ত কার্যকর হলে বিদেশগামী যাত্রীদের জন্য পাসপোর্ট এন্ডোর্সমেন্ট প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে এবং মুদ্রা বিনিময়ের সময় অতিরিক্ত বা নির্বিচার সার্ভিস চার্জ আদায় রোধ করা সম্ভব হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News