Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

হেনলি পাসপোর্ট সূচক ২০২৬ ,

পাসপোর্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশ ৯৫তম, দুর্বল উঃ কোরিয়া ও ফিলিস্তিন থেকে

Shafiullah Sumon | Published: Wednesday, January 14, 2026
পাসপোর্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশ  ৯৫তম, দুর্বল  উঃ কোরিয়া ও ফিলিস্তিন থেকে

ছবি: সংগৃহীত

হেনলি পাসপোর্ট সূচক ২০২৬–এ বাংলাদেশের অবস্থান ৯৫তম, যা আগের বছরের তুলনায় পাঁচ ধাপ উন্নতি নির্দেশ করে। সর্বশেষ বৈশ্বিক এই র‍্যাংকিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়াই অথবা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। বাংলাদেশের ঠিক এক ধাপ ওপরে অবস্থান করছে উত্তর কোরিয়া ও ফিলিস্তিন। দেশ দুটি ৩৮টি গন্তব্যে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পেয়ে যৌথভাবে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে।


দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ সর্বোচ্চ অবস্থান অর্জন করেছে। দেশটি সূচকে ৫২তম স্থানে রয়েছে। এ ছাড়া ভারত রয়েছে ৮০তম এবং ভুটান ৮৫তম অবস্থানে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান। অপরদিকে, আফগানিস্তান আবারও সূচকের সর্বনিম্ন স্থানে রয়েছে; দেশটির পাসপোর্ট দিয়ে মাত্র ২৪টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা সম্ভব।


জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দুই দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি গন্তব্যে ভিসা-মুক্ত প্রবেশাধিকার পান, যা বৈশ্বিক চলাচলে এশিয়ার শক্ত অবস্থানকে আরও দৃঢ় করেছে। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড—প্রতিটি দেশের জন্য ভিসা-মুক্ত গন্তব্যের সংখ্যা ১৮৬টি।


চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের ১০টি দেশ—অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। এই অবস্থান ইউরোপীয় দেশগুলোর বৈশ্বিক আধিপত্যকে আরও স্পষ্ট করেছে।


শীর্ষস্থানীয় তালিকায় ইউরোপের বাইরে উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (৫ম), নিউজিল্যান্ড (৬ষ্ঠ), অস্ট্রেলিয়া (৭ম), কানাডা (৮ম) ও মালয়েশিয়া (৯ম)।


উল্লেখ্য, হেনলি পাসপোর্ট সূচকে কোনো দেশের পাসপোর্টের শক্তি নির্ধারণ করা হয় ভিসা-মুক্ত প্রবেশাধিকার, ভিসা-অন-অ্যারাইভাল এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ই-টিএ) সুবিধার ভিত্তিতে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News