Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

রাজধানীতে তারেক রহমানের চলাচল রুটে ড্রোন উড়ানো নিষিদ্ধ: ডিএমপি

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, December 24, 2025
 রাজধানীতে তারেক রহমানের চলাচল রুটে ড্রোন উড়ানো নিষিদ্ধ: ডিএমপি

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গমনাগমন এলাকাসহ রাজধানীর এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত পৃথক দুটি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসিমউদ্দিন রোড, এয়ারপোর্ট রোড, কুড়িল ফ্লাইওভার, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, পূর্বাচল, এভারকেয়ার হসপিটাল, এয়ারপোর্ট টু বনানী সড়ক, কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ সার্কেল হয়ে গুলশান নর্থ এভিনিউ পর্যন্ত বিস্তৃত এলাকায় আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেকোনো ধরনের ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।


এছাড়া পৃথক আরেক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) থেকেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেকোনো প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে।


ডিএমপি আরও জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে অনুমোদনহীনভাবে ড্রোন উড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News