রিয়াদ, জেদ্দা ও মাস্কাটে নির্ধারিত ফ্লাইট চালু : ইউএস-বাংলা
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, March 01, 2026
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১লা মার্চ, রোববারের মাস্কাট (MCT), জেদ্দা (JED) ও রিয়াদ (RUH) গামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাত ও কাতারের কয়েকটি গন্তব্যে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রোববার ঢাকায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইনটি জানায়, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
এসব রুটের যাত্রীদের নির্ধারিত উড্ডয়নের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এবং কাতারের রাজধানী দোহাগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সংশ্লিষ্ট যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে অবহিত করা হবে বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের 📞 09613-713605 / 13605 📞 +88 01777-777800–806 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।