এয়ার টিকিটে শূন্য সুদে ইএমআই চালু করলো নভোএয়ার
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, March 01, 2026
ফাইল ছবি
এয়ার টিকিটে শূন্য সুদের কিস্তি সুবিধা (ইএমআই) চালু করেছে বেসরকারি এয়ারলাইন নভোএয়ার।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার এ তথ্যা জানায়।
পরিবারের জন্য ভ্রমণকে আরও সহজলভ্য করে তুলতে রাউন্ড ট্রিপের ভাড়া মাস প্রতি ন্যূনতম ১ হাজার ৫৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় অংশীদার ব্যাংকগুলোর মাধ্যমে যাত্রীরা ছয় মাসের কিস্তিতে টিকিট কিনতে পারবেন। ন্যূনতম ৫ হাজার টাকার একমুখী টিকিটেও ইএমআই সুবিধা পাওয়া যাবে। কোনো গোপন ফি বা অতিরিক্ত চার্জ দিতে হবে না।
নভোএয়ারের সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক সোহেল মজিদ বলেন, “এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে বলে আশা করি। সম্মানিত যাত্রীরা বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই তাদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দময় সেবা নিশ্চিত করার লক্ষ্যে নভোএয়ার নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা চালু করছে”।
নভোএয়ারের সব সেলস অফিসে এই কিস্তি পাওয়া যাবে। যাত্রীরা এয়ারলাইনের সাথে চুক্তিবদ্ধ ব্যাংকগুলোর মাধ্যমে ছয় মাসের কিস্তিতে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।
এছাড়াও, কক্সবাজারের জন্য বিশেষ দুই রাতের ভ্রমণ প্যাকেজ দিচ্ছে এই এয়ারলাইন। মাসিক ন্যূনতম ১ হাজার ৮১৮ টাকা কিস্তিতে এই প্যাকেজ। প্যাকেজে রয়েছে কক্সবাজারে যাওয়া-আসার এয়ার টিকিট (করসহ), হোটেলে থাকা, বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছানো এবং রমজান মাসে সেহরি বা ইফতারের ব্যবস্থা। এই সুবিধা পেতে কমপক্ষে দুইজনকে প্যাকেজটি কিনতে হবে।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং সৈয়দপুর রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। রমজান মাসে পরিবার নিয়ে অবকাশ যাপনের পরিকল্পনা করলে এই সুবিধাটি উপভোগ করা যেতে পারে বলে মনে করছে নভোএয়ার।
গ্রাহকরা বিস্তারিত জানতে নভোএয়ারের হেল্পলাইন ১৩৬০৩-এ যোগাযোগ করতে পারেন অথবা flynovoair.com ওয়েবসাইট ভিজিট করতে পারেন। বাজেট সচেতন ভ্রমণকারীরা জন্য সুবিধাজনক পদ্ধতিতে টাকা পরিশোধ করার চলতি মাসের ১ তারিখ থেকেই এই সেবা পাবেন।