Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে জাইকার সঙ্গে মন্ত্রীর আলোচনা

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে জাইকার সঙ্গে মন্ত্রীর আলোচনা

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা), এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)–এর বাংলাদেশে প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে।


সোমবার (৯ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত চালু করার বিষয়ে জাইকার সহযোগিতা কামনা করা হয়।


এ সময় জাইকার প্রধান প্রতিনিধি বলেন, বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে তাদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের পর্যটন খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।


সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সহযোগিতার মাধ্যমে দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News