Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক নিহত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক নিহত

সৌদি আরবের মধ্যাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় দুইজন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।


কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, নিহত দুইজনের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক।


ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে বিস্তৃত সংঘাতের প্রেক্ষাপটে সাম্প্রতিক হামলার ধারাবাহিকতায় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই ঘটনা ঘটেছে।


এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের কয়েকটি স্থানে রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে রাজধানী রিয়াদের দক্ষিণে অবস্থিত আল-খারজ শহরও রয়েছে। ওই শহরেই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।


সূত্র: টিএএস নিউজ সার্ভিস

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News