Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

চিকিৎসা ভ্রমণ সহজ করতে গ্রামীণ হেলথটেক ও মার্কেট এন-ট্রান্স হলিডেজের সমঝোতা

Shafiullah Sumon | Published: Monday, March 09, 2026
চিকিৎসা ভ্রমণ সহজ করতে গ্রামীণ হেলথটেক ও মার্কেট এন-ট্রান্স হলিডেজের সমঝোতা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রোগীদের আন্তর্জাতিক চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল করতে Grameen Healthtech Limited এবং মার্কেট এন-ট্রান্স হলিডেজ–এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।


এই সমঝোতার আওতায় Grameen Healthtech Limited–এর রোগীদের আন্তর্জাতিক চিকিৎসা ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় ভিসা প্রসেসিং, ভ্রমণ পরিকল্পনা এবং সংশ্লিষ্ট সহায়তা প্রদান করবে মার্কেট এন-ট্রান্স হলিডেজ।


চুক্তি অনুযায়ী, মার্কেট এন-ট্রান্স হলিডেজ রোগীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনা, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও যাচাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জমা এবং পুরো ভ্রমণ প্রস্তুতির সময় সহায়তা প্রদান করবে। পাশাপাশি রোগীর প্রয়োজন অনুযায়ী ফ্লাইট টিকিট বুকিং ও আবাসন ব্যবস্থার মতো অতিরিক্ত সেবাও দেওয়া হবে।


Grameen Healthtech Limited–এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, এই সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক চিকিৎসা নিতে আগ্রহী রোগীরা প্রয়োজনীয় ভ্রমণ সহায়তা সহজেই পাবেন, যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।


অন্যদিকে মার্কেট এন-ট্রান্স হলিডেজ–এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল বলেন, আন্তর্জাতিক চিকিৎসা ভ্রমণের ক্ষেত্রে রোগীদের জন্য নির্ভরযোগ্য ভ্রমণ সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশীদারিত্বের মাধ্যমে রোগীদের জন্য ভিসা প্রসেসিং, ভ্রমণ পরিকল্পনা এবং প্রয়োজনীয় সহায়তা আরও সমন্বিতভাবে প্রদান করা সম্ভব হবে।


উভয় প্রতিষ্ঠানের মতে, এই সমঝোতা বাংলাদেশের রোগীদের আন্তর্জাতিক চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে চিকিৎসা ভ্রমণ খাতের উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News