Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বাংলাদেশে জেট ফুয়েলের দাম বাড়ল

বাংলাদেশে জেট ফুয়েলের দাম বাড়ল

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মার্চ মাসের জন্য বিমান চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করেছে। নতুন এই মূল্য দেশীয় ও আন্তর্জাতিক—উভয় ধরনের ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।


কমিশনের জারি করা এক আদেশে বলা হয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারে জ্বালানি খরচ নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা, যার মধ্যে শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে। গত মাসে এ দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। 


আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ০.৬২৫৭ ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪ ডলারে নির্ধারণ করা হয়েছে। 


বিইআরসি জানায়, সরকারি গেজেট আকারে প্রজ্ঞাপন জারির পর রোববার দিবাগত রাত ১২টা থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।


নতুন মূল্য নির্ধারণের আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এর প্রস্তাব পর্যালোচনা করা হয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশন একটি গণশুনানিও আয়োজন করে এবং প্রস্তাবগুলোর ওপর বিস্তারিত বিশ্লেষণ পরিচালনা করে।


বিইআরসি জানায়, Bangladesh Energy Regulatory Commission Act, 2003-এর ধারা ৩৪ (৪) ও ৩৪ (৬) অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ১৩ মে জারি করা বিইআরসি আদেশ নং ২০২৫/০৮-এর ৯.২ অনুচ্ছেদ অনুযায়ী ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত দেশে প্রকাশিত জ্বালানি দামের গড় হিসাবের ভিত্তিতে জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।


কমিশনের মতে, এই মূল্য নির্ধারণ পদ্ধতির লক্ষ্য হলো বিমান পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রাখা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News