Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সতর্কবার্তা: মালয়েশিয়াগামী কর্মীদের আগাম অর্থ লেনদেন না করার অনুরোধ

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, July 08, 2026
সতর্কবার্তা: মালয়েশিয়াগামী কর্মীদের আগাম অর্থ লেনদেন না করার অনুরোধ

মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মী এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টদের উদ্দেশ্যে একটি জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


এতে বলা হয়েছে, মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে এ সংক্রান্ত কোনো প্রকার যোগাযোগ বা আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। 


কর্মী প্রেরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পূর্বে কোনো প্রকার মেডিকেল টেস্ট বা এ বাবদ কোনো অর্থ লেনদেন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।


রিক্রুটিং এজেন্টদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো এজেন্সী মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সাথে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারবে না। 


এছাড়া পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল টেস্ট এবং কোনো প্রকার আর্থিক লেনদেন করা থেকেও রিক্রুটিং এজেন্টদের বিরত থাকার জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।


মালয়েশিয়া গমন বা এ সংক্রান্ত যেকোনো বিষয়ে অভিযোগ অথবা তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ (দেশ থেকে) এবং +৮৮০৯৬১০১০২০৩০ (বিদেশ থেকে) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মালয়েশিয়া সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো: হেদায়েতুল ইসলাম মন্ডলের সাথে টেলিফোন নম্বর: +০২-৪১০৩০২৪১, ইমেইল: dsemployment1@probashi.gov.bd এবং মোবাইল: ০১৭১৬০৪৮১১৫ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News