Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

‘ভিসা পলিসি ২০২৬’-এর খসড়া চূড়ান্ত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, July 08, 2026
‘ভিসা পলিসি ২০২৬’-এর খসড়া চূড়ান্ত করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি

দেশের প্রস্তাবিত নতুন ভিসা পলিসি ২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।


আজ বাংলাদেশ গেজেটে প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


নবগঠিত ৮ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী; পররাষ্ট্রমন্ত্রী; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী; বাণিজ্যমন্ত্রী; আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী; শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।


প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটির মূল কার্যপরিধি হবে ‘ভিসা পলিসি ২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করা। কমিটি কাজের সুবিধার্থে প্রয়োজনে যেকোনো নতুন সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।


প্রজ্ঞাপনে আরো বলা হয়, নবগঠিত কমিটি কর্তৃক পরিমার্জনের পর ‘ভিসা পলিসি ২০২৬’-এর চূড়ান্ত খসড়া আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।


এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News