স্বাধীনতা দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালো বিমান
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, March 26, 2026
ছবি: সংগৃহীত
যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিমান)। মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এ উপলক্ষে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় পতাকাবাহী সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব স্তরের কর্মীরা বালাকা ভবন প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। দিনের কর্মসূচিতে জাতীয় পতাকার পাশাপাশি বিমানের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক সংক্ষিপ্ত বক্তব্য দেন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
বিমান পরিবার দেশের প্রতি দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়ে সেবা প্রদান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং জাতির শ্রেষ্ঠ অর্জনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।