বেসামরিক বিমান ও পর্যটন সচিব হলেন ফাহমিদা আক্তার
সিনিয়র প্রতিবেদক
| Published: Thursday, March 26, 2026
কোলাজ: এভিয়েশন এক্সপ্রেস
সরকার অতিরিক্ত সচিব ফাহমিদা আক্তারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছে।
প্রশাসন মন্ত্রণালয় জানায়, এনডিসি (৭৭১৫) কর্মকর্তা ফাহমিদা আক্তার পূর্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
পদোন্নতির পর তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মভার গ্রহণ করেছেন।
বর্তমান বেসামরিক বিমান ও পর্যটন সচিব নাসরিন জাহানকে পরিকল্পনা কমিশনে সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আদেশ জনগণের স্বার্থে জারি করা হয়েছে এবং তা তাত্ক্ষণিকভাবে কার্যকর হবে।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.