Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ট্যুরিস্ট পুলিশের ১১ সদস্য এএসআই পদে পদোন্নতি

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, January 28, 2026
ট্যুরিস্ট পুলিশের ১১ সদস্য এএসআই পদে পদোন্নতি

ছবি: সংগৃহীত

ট্যুরিস্ট পুলিশের ১১ জন সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার ঢাকার ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁদের পদোন্নতি প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজি) ও ট্যুরিস্ট পুলিশের প্রধান মো. মাইনুল হাসান পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতির মাধ্যমে তাঁরা কনস্টেবল ও নায়েক পদ থেকে নায়েক অথবা সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) পদে উন্নীত হন।


পদোন্নতিপ্রাপ্ত সদস্যরা হলেন— কনস্টেবল মো. সবুজ ইসলাম, মো. জামিল হোসেন, মো. শামসুজ্জোহা, আল আমিন, মো. রাকিব হোসেন, মো. আরজু সরদার, মো. তানজিল হোসেন, রিপন চন্দ্র নাথ, মোহাম্মদ আবু নেওয়াজ, মো. শাওন হোসেন এবং নায়েক মো. মোশাররফ হোসেন।


অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. রুহুল আমিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে মো. মাইনুল হাসান পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পদোন্নতির মাধ্যমে কর্মকর্তারা ভবিষ্যতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবেন।


দেশের বিভিন্ন পর্যটন এলাকায় দেশি ও বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই পদোন্নতি অনুষ্ঠান ট্যুরিস্ট পুলিশের সামর্থ্য ও দক্ষতা বৃদ্ধি করার চলমান উদ্যোগের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


বিশেষজ্ঞদের মতে, পর্যটন খাত সম্প্রসারণে সরকার যখন কাজ করছে, তখন উন্নত নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের অন্যতম প্রধান শর্ত। ঐতিহাসিক স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক গন্তব্যে পর্যটকদের নিরাপত্তা জোরদারে ট্যুরিস্ট পুলিশের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News