Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভিসা বন্ড পাইলট কর্মসূচি কীভাবে কাজ করবে— জানালো মার্কিন দূতাবাস

ভিসা বন্ড পাইলট কর্মসূচি কীভাবে কাজ করবে— জানালো মার্কিন দূতাবাস

ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা বন্ড পাইলট কর্মসূচি কীভাবে পরিচালিত হবে তা ব্যাখ্যা করেছে।


দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্ট অনুযায়ী, ভিসা সাক্ষাৎকারের পর যদি কোনো আবেদনকারী যোগ্য বিবেচিত হন, তাহলে কনস্যুলার কর্মকর্তা তাকে যুক্তরাষ্ট্র সরকারের পেমেন্ট পোর্টাল pay.gov–এর একটি সরাসরি লিংকের মাধ্যমে অর্থ পরিশোধের নির্দেশনা দেবেন।


আবেদনকারীকে ৩০ দিনের মধ্যে নির্ধারিত বন্ডের অর্থ পরিশোধ করতে হবে। অর্থ পরিশোধের পর তাকে একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে, যা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত বৈধ থাকবে।


এই কর্মসূচির আওতায় যাত্রীরা যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত  পোর্ট অব এন্ট্রি  দিয়েই প্রবেশ করতে পারবেন।


দূতাবাস জানিয়েছে, ভ্রমণ শেষে আবেদনকারী যদি সব ভিসা শর্ত পূরণ করেন— যার মধ্যে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করা অন্তর্ভুক্ত— তাহলে বন্ডটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং জমা দেওয়া অর্থ ফেরত দেওয়া হবে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News