Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

২০৩৫ সালের মধ্যে ৪৭ উড়োজাহাজের বহর গড়তে চায় বিমান

২০৩৫ সালের মধ্যে ৪৭ উড়োজাহাজের বহর গড়তে চায় বিমান

ছবি: মন্ত্রণালয়


২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্যে বোয়িং উড়োজাহাজ সংযোজনের সম্ভাব্য রূপরেখা পর্যালোচনা করতে আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।


মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টায় শুরু হওয়া এ  সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। রুটভিত্তিক আয়-ব্যয় বিশ্লেষণ, সরবরাহ-প্রক্রিয়ার সময়সীমা নির্ধারণ এবং ঢাকা-নারিতা রুট পুনরায় চালুর প্রস্তুতিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসে।


সভাপতির বক্তব্যে আফরোজা খানম, এমপি বলেন, নতুন উড়োজাহাজ সংযোজনের আগে প্রতিটি রুটের আয়-ব্যয়ের বাস্তবভিত্তিক বিশ্লেষণ করে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা জরুরি। 


তিনি বলেন, সময়োপযোগী ও বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব।


প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি বোয়িং উড়োজাহাজ সংযোজন প্রক্রিয়াকে গতিশীল রাখার উপর জোর দেন। তিনি বলেন, তিনি সরবরাহ প্রক্রিয়ার সময়োপযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।


তিনি আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদকালেই যাতে নতুন উড়োজাহাজ বহরে অন্তর্ভুক্ত হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।  


সভায় উল্লেখযোগ্য আরেকটি বিষয় হলো ঢাকা-নারিতা রুট পুনরায় চালু করার পরিকল্পনা। প্রতিমন্ত্রী এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। 


এতে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এবং মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

 


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News