Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভ্রমণ ইতিহাস জালিয়াতি নিয়ে ভিসা আবেদনকারীদের সতর্ক করল শেনজেন দূতাবাসগুলো

ভ্রমণ ইতিহাস জালিয়াতি নিয়ে ভিসা আবেদনকারীদের সতর্ক করল শেনজেন দূতাবাসগুলো

-কোলাজ ছবি

ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস সোমবার একটি যৌথ সতর্কবার্তা জারি করেছে, যেখানে বাংলাদেশি ভিসা আবেদনকারীদের ভ্রমণ ইতিহাস সম্পর্কিত তথ্য মিথ্যা বা বানোয়াট উপায়ে উপস্থাপন না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে, এ ধরনের প্রচেষ্টা ভিসা প্রাপ্তির সম্ভাবনাকে বিপন্ন করতে পারে।


সংশ্লিষ্ট শেনজেন দূতাবাসগুলোর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল ২৯টি শেনজেনভুক্ত দেশের কাছে ভিসা আবেদনকারীদের ভ্রমণ রেকর্ড রয়েছে এবং আবেদনকারীদের সত্য তথ্য প্রদান নিশ্চিত করতে অনুরোধ করা হয়।


যৌথ বিবৃতিতে বলা হয়, "সকল শেনজেনভুক্ত দেশগুলোর কাছে ভিসা আবেদনকারীদের ভ্রমণ ইতিহাসের তথ্য রয়েছে। অনুগ্রহ করে আপনার আবেদনে সঠিক ও সত্য তথ্য প্রদান করুন। কোনো শেনজেন দেশের সাথে আপনার ভ্রমণ ইতিহাস জাল করার যেকোনো প্রচেষ্টা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাকে বিপন্ন করতে পারে।"


২৯টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত শেনজেন অঞ্চল একটি অভিন্ন ভিসা ও সীমান্ত ব্যবস্থাপনা কাঠামোর অধীনে পরিচালিত হয়। 

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News