Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভিসা জালিয়াতি নিয়ে সতর্কতা জারি করল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, April 21, 2026
ভিসা জালিয়াতি নিয়ে সতর্কতা জারি করল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন

-কোলাজ ছবি


বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত ভুয়া প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্কতা জারি করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। 


হাইকমিশন মঙ্গলবার তাদের ভেরিফােইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা প্রকাশ করে। 


বিবৃতিতে বলা হয়, নিশ্চিত ভিসা অনুমোদন বা চাকরির প্রস্তাবসহ নানা মিথ্যা দাবি করে বাংলাদেশের নাগরিকদের বিভ্রান্ত করার ক্রমবর্ধমান অভিযোগ তাদের নজরে এসেছে।


হাইকমিশন জনসাধারণকে ভিসা জালিয়াতির সন্দেহজনক যেকোনো ঘটনা BangladeshVisaFraud@fcdo.gov.uk ঠিকানায় গোপনীয়ভাবে জানাতে অনুরোধ করেছে। 


পাশাপাশি মিশনটি ভিসা সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র www.gov.uk ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে।


বিদেশে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগের ব্যাপক চাহিদার কারণে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় ভুয়া দালাল ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে ভিসা জালিয়াতি দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News