বাংলাদেশে বিমানবন্দর ক্যালিব্রেশন সেবা দিতে আগ্রহী জার্মান কোম্পানি অ্যারোডেটা
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, April 19, 2026
ছবি: মন্ত্রণালয়
বাংলাদেশে বিমানবন্দর ক্যালিব্রেশন সেবা প্রদানে জার্মান কোম্পানি অ্যারোডেটা (Aerodata) আগ্রহ প্রকাশ করেছে।
রবিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ এই আগ্রহের কথা জানান।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন। আলোচনায় বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং দেশের বিমান খাতের উন্নয়নে জার্মানির সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
রাষ্ট্রদূত ড. লোৎজ বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং জার্মান কোম্পানি অ্যারোডেটার বিমানবন্দর ক্যালিব্রেশন সেবা প্রদানের আগ্রহের বিষয়টি তুলে ধরেন।