২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২.৫ শতাংশ
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, November 23, 2026
সংগৃহীত
চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৮২২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১২ দশমিক ২৮৪ বিলিয়ন ডলার।
চলতি নভেম্বর মাসের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩৫৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ দশমিক ১৩৫ বিলিয়ন ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ ১০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে, গত ২২ নভেম্বর একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১১৯ মিলিয়ন মার্কিন ডলার।
Make Comment
Login to Comment
Leaving AviationExpress
Your about to visit the following url
Invalid URL
Loading...
Comments
Comment created.