দেশে প্রথমবারের মতো ‘হোয়াইট ফ্রাইডে’ অফার, নভোএয়ারের টিকিটে ২৬ শতাংশ ছাড়
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, November 24, 2026
সংগৃহীত
দেশের এভিয়েশন খাতে প্রথমবারের মতো ‘হোয়াইট ফ্রাইডে’ ক্যাম্পেইন ঘোষণা করেছে নভোএয়ার। বিশেষ এই অফারে নভোএয়ারের সব রুটের টিকিটে যাত্রীরা পাবেন ২৬ শতাংশ মূল্যছাড়।
অফারটি উপভোগ করতে আগ্রহী যাত্রীদের আগামী ২৭ ও ২৮ নভেম্বর— এই দুই দিনের মধ্যে যে কোনোদিন ভ্রমণের জন্য টিকিট ক্রয় করতে হবে। VQWHITE26 প্রমোকোড ব্যবহার করে নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই এই ছাড়ে টিকিট কেনা যাবে। পাশাপাশি নভোএয়ারের নিজস্ব সেলস কাউন্টার থেকেও যাত্রীরা একই অফার উপভোগ করতে পারবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আকাশপথে ভ্রমণকে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক করে তুলতে নভোএয়ারের এই বিশেষ উদ্যোগ। ২৬ শতাংশ ছাড়ে যাত্রীরা এখন আরও কম খরচে নভোএয়ারের যেকোনো রুটে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।
নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহাইল মজিদ বলেন, “যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সাশ্রয়ী, সহজ ও আনন্দদায়ক করে তুলতে নভোএয়ার সবসময়ই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো আমরা নিয়ে এসেছি ‘হোয়াইট ফ্রাইডে’ বিশেষ অফার। আশা করি, এই বিশেষ অফারের মাধ্যমে আরও বেশি যাত্রী আকাশপথে ভ্রমণে উৎসাহিত হবেন।”
নভোএয়ার এর আগে দেশের এভিয়েশন খাতে প্রথমবারের মতো ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম স্মাইলস, মোবাইল অ্যাপস, ওয়েব চেক ইন সুবিধা, বোর্ডিংপাস প্রিভিলেজ প্রোগ্রাম চালু করেছে।