Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

২,৩২৩ টাকা মাসিক কিস্তিতে নভোএয়ারের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, March 31, 2026
২,৩২৩ টাকা মাসিক কিস্তিতে নভোএয়ারের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ

ছবি: সংগৃহীত

বেসরকারি এয়ারলাইন নভোএয়ার কক্সবাজারের ভ্রমণের জন্য জন্য মাত্র ২,৩২৩ টাকায় আকর্ষণীয় প্যাকেজ চালু করেছে।


মঙ্গলবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমিত সময়ের এই অফার চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্যাকেজ কিনলে ভ্রমণকারীরা প্রিয় সমুদ্র সৈকত শহরে তিন দিন ও দুই রাতের ছুটি উপভোগ করতে পারবেন।


প্যাকেজ সুবিধা পাওয়ার জন্য কমপক্ষে দুইজনের জন্য বুকিং করতে হবে। এতে থাকছে এয়ার টিকিট, প্রযোজ্য সকল কর, সি প্যালেস হোটেল বুকিং এবং কক্সবাজার বিমানবন্দর-হোটেল যাতায়াত ব্যবস্থা।


জানা গেছে, নভোএয়ারের দেশের ২৪টি প্রধান ব্যাংকের সাথে অংশীদারিত্ব আছে। ফলে এই ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা ছয় মাসের কিস্তিতে কোনো অতিরিক্ত ফি ছাড়াই হোটেল বুকিং করতে পারবেন।


ভ্রমণকারীরা কক্সবাজারের ১৭টি পরিচিত হোটেল থেকে পছন্দমতো হোটেল বাছাই করতে পারবেন। প্যাকেজের দাম নির্ধারিত হবে নির্বাচিত হোটেলের উপর। এর মধ্যে রয়েছে সি প্যালেস হোটেল, উইন্ডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল।


কক্সবাজারের পাশাপাশি নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুরেও ফ্লাইট পরিচালনা করে। আরও তথ্যের জন্য কল করুন ১৩৬০৩ নম্বরে অথবা ভিজিট করুন www.flynovoair.com-এ।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News