Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

উমরাহযাত্রীদের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার চালু করল সৌদি আরব

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, August 05, 2026
উমরাহযাত্রীদের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার চালু করল সৌদি আরব

ছবি- সংগৃহীত

বাংলাদেশসহ চার দেশের উমরাহযাত্রীদের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। নতুন ব্যবস্থায় প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল মূল্যের এই খাদ্য ভাউচারের অর্থ উমরাহ ভিসার মোট ফিতে সরাসরি অন্তর্ভুক্ত থাকবে।


দ‍্য নিউজ ইন্টারন্যাশনাল পাকিস্তানের এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশর থেকে আগত উমরাহযাত্রীদের ক্ষেত্রে রবি-উল-আউয়াল মাসের ১ তারিখ থেকে এ নিয়ম কার্যকর হবে।


নতুন ব্যবস্থার আওতায় উমরাহযাত্রীদের হোটেল বুকিং, পরিবহন, খাবার এবং অন্যান্য সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এ উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে ‘নুসুক’ অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।


প্রত্যেক উমরাহযাত্রী ভিসার সঙ্গে সংযুক্ত একটি স্বতন্ত্র (ইউনিক) কোড পাবেন। এই কোড ব্যবহার করে নুসুক অ্যাপের আওতাভুক্ত অনুমোদিত রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করা যাবে।


জানা গেছে, উমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাদ্যসেবা নিশ্চিত করা, অননুমোদিত সেবাদাতাদের কার্যক্রম নিরুৎসাহিত করা এবং সামগ্রিক ব্যবস্থাপনা আরও উন্নত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


তবে নতুন এই নীতির ফলে উমরাহ প্যাকেজের মোট ব্যয় কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে পাকিস্তানসহ সংশ্লিষ্ট দেশগুলোর ট্রাভেল এজেন্সিগুলো ইতোমধ্যে তাদের উমরাহ প্যাকেজ ও মূল্য পুনর্বিবেচনা শুরু করেছে।


সূত্র: The News International (Pakistan)

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News