Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, February 26, 2026
৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ

ছবি: সংগৃহীত

আগামী ৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া শেষ করতে  ৩০টি বৃহৎ এজেন্সির কাছে চিঠি পাঠানো হয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে স্বাস্থ্য পরীক্ষা, টিকা নেওয়া ও গ্রুপিং সম্পন্ন করার কথাও উল্লেখ আছে।


বুধবার চিঠিটি পাঠায় মন্ত্রণালয়। চিঠি পাওয়া ৩০ এজেন্সির মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এখনো বাকি রয়েছে। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বাকি রয়েছে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেসের (১ হাজার ৩০৬ জন) এবং সর্বনিম্ন রয়েছে এহসান এয়ার ট্রাভেলস-এর (১০ জন)।


চিঠিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের টাইমলাইন মোতাবেক আগামী ২০ মার্চ হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ শেষ হবে। ভিসা প্রক্রিয়াকরণের আগে স্বাস্থ্য পরীক্ষা করে ফিটনেস সনদ ও টিকা গ্রহণ বাধ্যতামূলক। ভিসা প্রক্রিয়াকরণের জন্য হজযাত্রীর গ্রুপ তৈরি, গ্রুপ প্রসেসকরণ ইত্যাদি যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে ভিসা প্রাপ্তিতে ৫ থেকে ১০ দিন সময় লাগতে পারে। এছাড়া কারিগরি জটিলতার উদ্ভব হলে এর চেয়ে বেশি সময় প্রয়োজন হতে পারে।  


আগামী ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটিতে বাংলাদেশ ও সৌদি আরব উভয় প্রান্তেই সংশ্লিষ্ট অফিস বন্ধ থাকবে। ফলে ২০ মার্চের অনেক আগে পর্যাপ্ত সময় হাতে রেখে স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন করা প্রয়োজন বলে জানানো হয় চিঠিতে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News