Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আর্জেন্টিনায় আন্দিজ পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, July 30, 2026
আর্জেন্টিনায় আন্দিজ পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

-বেল ৪১২ হেলিকপ্টার


আর্জেন্টিনার আন্দিজ পর্বতমালায় একটি প্রশিক্ষণ মিশনে থাকা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত জন নিহত হয়েছেন। জিবি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, সান হুয়ান প্রদেশের ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান ইশিগুয়ালাস্তো প্রাদেশিক উদ্যান থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি লা রিওহা প্রদেশের সীমান্তের কাছে স্থানীয় সময় সকাল ১০টা ২৬ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।


আর্জেন্টাইন কর্তৃপক্ষ এক লাখ একরের বেশি আয়তনের ওই জাতীয় উদ্যান তল্লাশি চালিয়ে স্থানীয় সময় দুপুর ১টার দিকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায়।


সান হুয়ানের গভর্নর মার্সেলো ওরেগো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, হেলিকপ্টারে থাকা আরোহীরা প্রদেশের দমকল ও পুলিশ বাহিনীর সদস্য ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন—বেসামরিক সুরক্ষা পরিচালক কার্লোস এরেদিয়া, সান হুয়ান পুলিশের উপপ্রধান জেনারেল কমিশনার জার্মান ভিদেলা, দমকল বাহিনীর প্রধান জেনারেল কমিশনার রুবেন কাস্ত্রো এবং দমকল বাহিনীর উপপ্রধান ইন্সপেক্টর কমিশনার হোর্হে কারবাহাল।


দুর্ঘটনার পর ইউনেস্কো স্বীকৃত ওই স্থানটি বন্ধ ঘোষণা করা হয়। উদ্যানের পরিচালক হুয়ান পাবলো তেহা গোদয় স্থানীয় গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। 


তিনি বলেন, ওই দিন সকালেই হেলিকপ্টারটির আগমনের সময়সূচি নির্ধারিত ছিল, এমন সময় একটি ফোনকলে জানানো হয় যে মহড়ায় অংশ নিতে আসা হেলিকপ্টারগুলোর একটি উদ্যানের উত্তরাংশে বিধ্বস্ত হয়েছে। তিনি আরও জানান, কর্তৃপক্ষ কেবল একটি বিপদ সংকেত পেয়েছে, এরপর ক্রুদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।


দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সূত্র: জিবি নিউজ

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News