টোকিওতে বিমান কর্মকর্তা-প্রবাসী মতবিনিময় সভা
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, July 30, 2026
ছবি: বাংলাদেশ দূতাবাস, টোকিও
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সভাপতিত্বে মঙ্গলবার টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা ও জাপানপ্রবাসী বাংলাদেশীদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দূতাবাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) সৈয়দ মইন উদ্দিন আহমেদ এবং সংস্থাটির টোকিও কান্ট্রি ম্যানেজার।
বাংলাদেশ দূতাবাস, টোকিও-র প্রেস বিজ্ঞপ্তিবাংলাদেশ দূতাবাস, টোকিও-র প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় বক্তব্যে রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং প্রবাসীদের যাতায়াত সহজ করার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের ভূমিকা পালন করছে। ঢাকা-টোকিও রুটে ফ্লাইট পুনরায় চালুর জন্য যেসব প্রবাসী বিভিন্ন মাধ্যমে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়েছেন, তাঁদের প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় জাপানপ্রবাসী বাংলাদেশীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে যাত্রী চাহিদা ক্রমবর্ধমান হওয়ায় ঢাকা-টোকিও রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর জোর দাবি জানান তাঁরা।
এ দাবির জবাবে বিমানের ডিএমডি সৈয়দ মইন উদ্দিন আহমেদ জানান, বর্তমান সরকার ও বিমানের পরিচালনা পর্ষদ আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়াতে এবং যাত্রীসেবার মান উন্নত করতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে।
সভায় জাপানপ্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।