Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বাংলাদেশে ফ্লাইট চালুতে আগ্রহ রিয়াদ এয়ার

বাংলাদেশে ফ্লাইট চালুতে আগ্রহ রিয়াদ এয়ার

Image: Collected

বাংলাদেশ ও সৌদি আরব-এর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১২ এপ্রিল) সকাল ১১:৩০টায় বাংলাদেশ সচিবালয়-এ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি উপস্থিত ছিলেন। সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেন।


বৈঠকে উভয় দেশ পর্যটন খাতের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। বিশেষ করে বাংলাদেশে পর্যটন খাতে সৌদি বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের নতুন এয়ারলাইন্স রিয়াদ এয়ার-এর বাংলাদেশে স্টেশন চালু এবং ফ্লাইট পরিচালনার আগ্রহের কথা জানান। প্রতিমন্ত্রী ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার আহ্বান জানান।


মন্ত্রী বাংলাদেশের যাত্রীদের জন্য সৌদি এয়ারলাইন্সগুলোর সেবার মান আরও উন্নত করার ওপর জোর দেন। জবাবে রাষ্ট্রদূত দ্রুত সেবার মানোন্নয়নের আশ্বাস প্রদান করেন।


এই বৈঠককে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান ও পর্যটন খাতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News