Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বি১/বি২ ভিসার অপব্যবহার রোধে সতর্কবার্তা দিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিসার অপব্যবহার রোধে সতর্কবার্তা দিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

ছবি: সংগৃহীত

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সোমবার এক সতর্কবার্তায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় অবস্থানকালে কোনো ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।


দূতাবাসটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উল্লেখ করে, যে কেউ ভিজিটর ভিসায় থাকাকালীন অননুমোদিত একাডেমিক কার্যক্রমে অংশ নিলে — এমনকি স্বল্প সময়ের জন্য হলেও — ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।


দূতাবাস তাদের পোস্টে উল্লেখ করেছে, বি১/বি২ ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ এবং ভিসার অননুমোদিত ব্যবহার অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রে ভবিষ্যৎ প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।


বি১/বি২ ভিসা মূলত ব্যবসায়িক বা পর্যটন উদ্দেশ্যে সাময়িক ভ্রমণকারীদের জন্য নির্ধারিত এবং এটি আনুষ্ঠানিক একাডেমিক পড়াশোনার অনুমতি দেয় না।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News