Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিনা খরচে মালয়েশিয়া, ১১০৩ জনের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 20, 2026
বিনা খরচে মালয়েশিয়া, ১১০৩ জনের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল

সংগৃহীত

সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। গত ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল।


নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। পরবর্তী ধাপে সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি প্রার্থীদের দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাই করে চূড়ান্তভাবে কর্মী নিয়োগ দেয়া হবে।


এদিকে বিনা খরচে মালয়েশিয়া পাঠাতে ১ হাজার ১০৩ জনের চাহিদাপত্র পেয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল জানান, নতুন করে ৫৩৫ জনের নিয়োগের চাহিদাপত্র এসেছে। আর প্রথম পর্যায়ে আসা ৫৬৮ জনের নিয়োগ প্রক্রিয়া চলছে। এর মধ্যে ৩০০ জনের স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। ৭০ জনের কলিং ভিসা হয়ে গেছে। এ মাসের শেষে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News