Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমান খাতে সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-আইকাও

বিমান খাতে সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-আইকাও

ছবি- সংগৃহীত

বিমান খাতের উন্নয়ন, বিনিয়োগ ও কারিগরি সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ও আইকাওর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।


কানাডার মন্ট্রিলে আইকাওর ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে সংস্থাটির মহাসচিব হুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।


বৈঠকে বিমান খাতের উন্নয়ন, বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত স্থায়িত্ব এবং নতুন বিমান চলাচল প্রযুক্তি নিয়ে আলোচনা হয়।



বৈঠকে আইকাওর মহাসচিব বলেন, বিশ্বব্যাপী বিমান খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আগামী ২৫ বছরে প্রায় ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। এ জন্য বিমান অবকাঠামো ও সেবার উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।


মহাসচিব বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে পরিবেশবান্ধব বিমান চলাচল এবং নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করার আহ্বান জানান।


বৈঠকে বেবিচকের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বিমানমন্ত্রী। এ জন্য কারিগরি দক্ষতা উন্নয়ন, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, পরিদর্শকদের প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নে আইকাওর সহযোগিতা চান তিনি।



মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেন। আধুনিক, নিরাপদ ও টেকসই বিমান চলাচল খাত গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।


বৈঠকে দুই পক্ষ কারিগরি সহযোগিতা, বিনিয়োগ এবং সক্ষমতা উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।


সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News